প্রাণ আপ কিনে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ ছয়জনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রাণ আপ লাভ ইন থাইল্যান্ড’ ক্যাম্পেইনের বিজয়ী ছয়জনকে পুরস্কৃত করা হয়েছে। বিজয়ী ব্যক্তিরা হলেন পাবনার সাইফুল ইসলাম, ময়মনসিংহের তামজিদুল, চট্টগ্রামের বিকাশ মজুমদার, ঝালকাঠির রুহুল আমীন, সিলেটের গিয়াস উদ্দীন ও ঢাকার আলী হোসেন। সোমবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. আতিকুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস। বোতলের লেবেলে নির্দিষ্ট স্থানে স্ক্র্যাচ করে ক্রেতারা থাইল্যান্ড ভ্রমণসহ এলইডি টিভি, মুঠোফোন, নগদ টাকা, টিশার্টসহ অনেক পুরস্কার পেয়েছেন। বিজ্ঞপ্তি।