প্রাণ-আরএফএল গ্রুপের পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণ-আরএফএল গ্রুপ মালয়েশিয়াভিত্তিক ‘ইউডিসি এশিয়া বেস্ট ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাক্টস অব দ্য ইয়ার ২০১১’ বা এশিয়ার শ্রেষ্ঠ খাদ্য ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে।মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী ও মালয়েশিয়ায় প্রাণের কান্ট্রি ম্যানেজার আসিফ সাইগালের হাতে এই সম্মাননা সনদ তুলে দেন ইউডিসি বিজনেস অ্যাওয়ার্ডের চেয়ারম্যান কলিন বন্ড এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এরলিয়ানা নূর। এ সময় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রাণ-আরএফএল গ্রুপ হচ্ছে দেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং কাস্ট আয়রন ও প্লাস্টিক পণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। যেটি বিশ্বের অন্তত ৭৭টি দেশে পণ্য রপ্তানি করে থাকে। বিজ্ঞপ্তি।