প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুগন্ধি ধান কিনতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) সঙ্গে একটি চুক্তি করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদক প্রতিষ্ঠান প্রাণ। চুক্তির অধীনে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইরির তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি আড়াই হাজার টন ভালো মানের সুগন্ধি ধান কিনবে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রের সহযোগিতা সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় ইরি যশোর, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের তালিকাভুক্ত আট হাজার কৃষককে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দিচ্ছে। সংশ্লিষ্ট প্রকল্পটির নাম ‘ফিড দ্য ফিউচার বাংলাদেশ রাইস ভ্যালু’। রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে গত শনিবার এক অনুষ্ঠানে প্রাণের পরিচালক ইলিয়াছ মৃধা ও প্রকল্পের চিফ অব পার্টি টিমোথি রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তি