প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ ফুডস লিমিটেড ও গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির অধীনে প্রাণ ফুডস লিমিটেডের জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠনের ব্যবস্থা করবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। এই ফান্ডের মাধ্যমে প্রাণ ফুডস লিমিটেডের কারখানার উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য মূলধনি যন্ত্রপাতি ক্রয় করা হবে। গ্রিন ডেল্টার প্রধান অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক করপোরেট ফাইনান্স উজমা চৌধুরী ও গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।