প্রাণ গ্রুপকে ঋণ সহায়তা দিচ্ছে আইএফসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নাটোর এগ্রোকে দেড় কোটি ডলার ঋণসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক গ্রুপের সদস্য সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। এর ফলে গ্রামাঞ্চলের এক হাজার ৮০০ লোকের নতুন কর্মসংস্থান হবে। কৃষকদেরও একটি জোগান শৃঙ্খলে (সাপ্লাই চেইন) নিয়ে এসে নাটোর এগ্রো তার উৎপাদনক্ষমতা বৃদ্ধি করতে পারবে। দেশের অভ্যন্তরে এবং বিদেশের বাজারে প্রাণের মোড়কজাত খাদ্যপণ্যের চাহিদা বেড়েছে। তাই প্রাণের উৎপাদনক্ষমতা বাড়াতে হচ্ছে। কম দামে মানসম্মত খাদ্যপণ্য উৎপাদন এবং কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য দিতে আইএফসি এই গ্রুপকে সহায়তা করে আসছে।আইএফসি প্রাণ গ্রুপকে এ পর্যন্ত তৃতীয় দফা ঋণসহায়তা দিল। এর আগে ২০০৯ সালে দেড় কোটি ডলার আর ২০১১ সালে ৭০ লাখ ডলার ঋণ দেয়া হয়েছিল। বিজ্ঞপ্তি।