প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণ চাটনি স্মার্টফোন ক্যাম্পেইনের বিজয়ী ১২ জনকে স্যামসাং গ্যালাক্সি জে-৫ মুঠোফোন তুলে দেওয়া হয়েছে। গত ডিসেম্বরের এসএমএস প্রতিযোগিতার মাধ্যমে ১২ জন এ পুরস্কার অর্জন করেন। গত রোববার প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ এগ্রো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, ক্যাটাগরি ম্যানেজার তোষন পাল, অ্যাসিটেন্ট ব্র্যান্ড ম্যানেজার সিফাত আহমেদ। ‘প্রাণ চাটনি খাও সারা দিন, স্মার্টফোন জেতো প্রতিদিন’ স্লোগান নিয়ে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। বিজ্ঞপ্তি।