প্রাণ চাটনি কিনে স্মার্টফোন পেলেন ৩০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণ চাটনি স্মার্টফোন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। গতকাল রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন বিজয়ীকে একটি করে স্যামসাং গ্যালাক্সি জে-৫ সেট পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ এগ্রো লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সিফাত আহমেদ। এর আগে এ ক্যাম্পেইনের আওতায় ৪৩ জন বিজয়ীকে স্মার্টফোন দেওয়া হয়। ‘প্রাণ চাটনি খাও সারা দিন, স্মার্টফোন জেতো প্রতিদিন’ স্লোগান নিয়ে গত ২২ ডিসেম্বর এ ক্যাম্পেইন শুরু হয়। বিজ্ঞপ্তি।