প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রাণ পিনাট বার আয়োজিত ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। সম্প্রতি রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রাণ এগ্রো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন। পুরস্কারের মধ্যে ছিল হীরার আংটি ও কানের দুল, হাতঘড়ি, ছবির ফ্রেম, সঙ্গীসহ সিনেমা দেখার টিকিট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ এগ্রো লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল এবং সহকারী ব্র্যান্ড ম্যানেজার সিফাত আহমেদ। বিজ্ঞপ্তি।