প্রাণ ফুডস ইউএইর সঙ্গে দুবাইয়ের জলিল ডিস্ট্রিবিউশনের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে প্রাণের পণ্য আরও সহজলভ্য করতে দুবাইয়ের জলিল হোল্ডিংস এলএলসির সঙ্গে প্রাণ ফুডস লিমিটেড ইউএইর একটি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল রোববার ঢাকার প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।প্রাণ ফুডস লিমিটেড ইউএইর ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহবুব এবং জলিল হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক সামির কে মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি অনুযায়ী জলিল ডিস্ট্রিবিউশন বছরে প্রায় ৫০ কোটি টাকা সমমূল্যের বিভিন্ন প্রাণের পণ্য সংযুক্ত আরব আমিরাতের সুপার স্টোরগুলোতে সরবরাহ করবে। এসব পণ্যের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের জুস ও ড্রিংকস, চানাচুর, ঝালমুড়ি, ক্র্যাকার্স ও বিভিন্ন ধরনের স্ন্যাক্স, গুঁড়ো মসলা, সরিষার তেল, আচার ও জ্যাম-জেলি।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা, প্রাণ ফুডস লিমিটেড ইউএইর মডার্ন ট্রেড ম্যানেজার শরিফুল ইসলাম, জলিল ডিস্ট্রিবিউশনের বিক্রয় ব্যবস্থাপক পুরুষোত্তম এবং ব্র্যান্ড ম্যানেজার সুধীর জর্জসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।