প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণ আরএফএল গ্রুপের সহায়ক প্রতিষ্ঠান প্রাণ ফুডস লিমিটেড এবং ক্লাউড ওয়েল লিমিটেডের মধ্যে ১৭ জুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী প্রাণ ফুডস লিমিটেডের চেইনশপ ‘ডেইলি শপিং’-এর গ্রাহকেরা মোবাইল এয়ারটাইম রিচার্জ-সেবা নিতে পারবেন। ওই সেবা ‘পে ওয়েল’ প্লাটফর্মের মাধ্যমে দেওয়া হবে, যা ক্লাউড ওয়েল লিমিটেডের মাধ্যমে পরিচালিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ ফুডস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অব ট্রেড মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট খান সালেহ মাহমুদ, এজিএম, অপারেশন গালিব এফ বক্ত এবং ক্লাউড ওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল হামিদ, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা অপূর্ব দাস প্রমুখ। বিজ্ঞপ্তি।