প্রাণ ৩০ শতাংশ লভ্যাংশ দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ২০০৯-১০ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার ঢাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মাহ্তাবউদ্দিন আহেমদ, ব্যবস্থাপনা পরিচালক আমজাদ খান চৌধরী, উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধরী এবং পরিচালক সাবিহা আমজাদ, উজমা চৌধরী, খন্দকার ফজলে রাব্বী, মো. ইলিয়াস মৃধা, আতিয়ুর রাসুল ও চৌধুরী কামরুজ্জামান, কোম্পানি সচিব মো. আবু কাউসার উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, এ বছরে কোম্পানির করপূর্ব মুনাফা হয়েছে ৫৩ দশমিক ৫৯ মিলিয়ন টাকা। বিজ্ঞপ্তি।