প্রাণের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণের চার দিনব্যাপী পরিবেশক সম্মেলন সম্প্রতি গাজীপুরে আরএফএলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হয়েছে। প্রাণের ড্রিংকস ও বেভারেজ, ডেইরি এবং কনফেকশনারি পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট ১৫ হাজার পরিবেশক এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামালসহ সেলস এবং মার্কেটিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী জানান, পৃথিবীর ১২১টি দেশে প্রাণপণ্য রপ্তানি হচ্ছে। বিজ্ঞপ্তি।