প্রাণের প্যাকেটজাত দুধ ‘মিল্ক ম্যান’ এখন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে ‘মিল্ক ম্যান’ নামে নতুন একটি প্যাকেটজাত দুধ নিয়ে এসেছে প্রাণ। এই দুধের ১১০ মিলিগ্রামের প্যাকেট ১৫ টাকায় ও ১৭৫ মিলিগ্রামের প্যাকেট ২২ টাকায় বাজারজাত করা হচ্ছে।রাজধানীতে প্রাণ-আরএফএল সেন্টারে গত রোববার আনুষ্ঠানিকভাবে এই দুধের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা, প্রাণ ডেইরির প্রধান পরিচালন কর্মকর্তা আনিসুর রহমান, বিক্রয়-প্রধান অপূর্ব কুমার রাহুত, বিপণন রুহুল ফেরদৌস, সহকারী ব্র্যান্ড ব্যবস্থাপক দেবাশীষ কুমারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, নতুন স্বাদের এই দুধ একাধারে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ও মিনারেল বা খনিজ উপাদানে সমৃদ্ধ।ইলিয়াস মৃধা জানান, মিল্ক ম্যানে দুধের প্রয়োজনীয় সব গুণাগুণ রয়েছে।