প্রাণের শিল্পপার্কে ১২ হাজার লোকের কর্মসংস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ শিল্পপার্কে গতকাল আয়োজিত এক মতবিনিময় সভায় কোম্পানির কর্মকর্তারা
প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ শিল্পপার্কে গতকাল আয়োজিত এক মতবিনিময় সভায় কোম্পানির কর্মকর্তারা

প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা শিল্পপার্কে স্থাপিত কারখানায় গত দুই বছরে প্রায় ১২ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।
গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শিল্পপার্কে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। সভায় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক (জিএম) এইচ এম মঞ্জুরুল হক, আরএফএল বাইকের জিএম জাফর ইকবাল, সিনিয়র ম্যানেজার এহসানুল হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের যোগাযোগ ব্যবস্থাপক জিয়াউল হকসহ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।