প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণের ফ্রুট ড্রিঙ্ক, বেকারি, কার্বনেটেড বেভারেজ, মসলা, কনফেকশনারি, বিস্কুট, চিপস ও ডেইরিসহ ৪০০টি পণ্য এখন থেকে অনলাইন মার্কেটপ্লেস দারাজ থেকে কেনা যাবে। এ উপলক্ষে রাজধানীর বনানীতে দারাজের প্রধান কার্যালয়ে প্রাণ ফুডস লিমিটেড ও দারাজ বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দারাজের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক ও প্রাণ ফুডসের ডেপুটি জেনারেল ম্যানেজার মামুন উর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি