প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারবাজারকে স্বাভাবিক গতিতে ফেরাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চেন্ট ব্যাংক ও অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই কেবল তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের শেয়ারবাজারকে স্বাভাবিক গতিতে ফেরাতে পারেন।খুলনা ইনভেস্টরস ফোরামের সভাপতি মো. ইসরাইল হোসেন গতকাল শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন। এতে তিনি বলেন, পুঁজিবাজারে বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ তেমন পরিলক্ষিত হচ্ছে না। অন্যদিকে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো ক্রয়ক্ষমতা নেই। ইসরাইল হোসেন বলেন, আস্থাহীনতার অভাবে যাঁরা বর্তমানে বড় অঙ্কের ক্ষতি গায়ে নিয়ে শেয়ার বিক্রি করছেন, তাঁদের অধিকাংশ আর পুঁজিবাজারে ফিরে আসবেন না।