প্রাথমিক উপবৃত্তি বিতরণ করবে রূপালী ব্যাংক শিওর ক্যাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারা দেশে প্রাথমিক ছাত্রছাত্রীদের উপবৃত্তি বিতরণের জন্য রূপালী ব্যাংক শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করবে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রূপালী ব্যাংকের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেনের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন। বিজ্ঞপ্তি