প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, টেকসই অর্থনীতির জন্য প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন করতে হবে। আর এ জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করতে সরকার হাওর-বাঁওড়, চরাঞ্চল, পাহাড়ি এলাকা ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কাজ করতে চায়। এ জন্য গরু, ছাগল ও মহিষ পালনে জোর দেওয়া হবে।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মেলনকক্ষে গতকাল বুধবার ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা: প্রসঙ্গ—সামাজিক নিরাপত্তা কর্মসূচি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। দৈনিক ইত্তেফাক ও বেসরকারি সংস্থা ডরপ্ এই আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন ডরপ্-এর প্রতিষ্ঠাতা এ এইচ এম নোমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ এ কে এম শাহজাহান কামাল, কাজী রোজী ও নূরজাহান বেগম, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এখলাসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়েমা হক বিদিশা, ডরপের সভাপতি আজহার আলী তালুকদার, ইত্তেফাক-এর ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত প্রমুখ। সঞ্চালনা করেন ইত্তেফাক-এর ইকোনমিক এডিটর জামাল উদ্দীন।