প্রায় সাড়ে ৯ কোটি ডলারের ঋণ মওকুফ করল চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন সরকার বাংলাদেশকে দেওয়া প্রায় সাড়ে নয় কোটি ডলারের (৭০৬ কোটি টাকা) সুদমুক্ত ঋণ মওকুফ করেছে। এ উদ্দেশ্যে গতকাল বুধবার বাংলাদেশ সরকারের সঙ্গে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে।ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইঞা এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জিয়ানই নিজ নিজ সরকারের পক্ষে এ প্রটোকলে স্বাক্ষর করেন। এ সময় দুই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ইআরডির প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই প্রটোকলের আওতায় ২০১০ সালের ৩১ ডিসেম্বর সময়কালের মধ্যে পরিশোধনযোগ্য নয়টি সুদমুক্ত ঋণ মওকুফ পাচ্ছে। এসব ঋণের মধ্যে পাঁচটি অর্থনৈতিক ও কারিগরি সহায়তা-সংক্রান্ত এবং চারটি সামরিক সহায়তা-সংক্রান্ত। উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের সময়ে বাংলাদেশকে দেওয়া সুদমুক্ত ঋণের যেগুলো অপরিশোধিত রয়েছে, সেগুলো মওকুফ করা হবে বলে চীন সরকার ঘোষণা দেয়।