প্রি-বুকিংয়ের জন্য উন্মুক্ত হচ্ছে সেলফি স্পেশালিস্ট হ্যালিও এস ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডিসন গ্রুপ এবার দেশের বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে হ্যালিও এস ১০। এন্ড্রয়েড ন্যুগাট ৭.০ সংবলিত এটাই হ্যালিও সিরিজের প্রথম ন্যুগাট অপারেটেড স্মার্টফোন। আজ সোমবার থেকে প্রি-বুকিংয়ের জন্য উন্মুক্ত করা হবে স্মার্টফোনটি। প্রি-বুকিংয়ে গিফট হিসেবে পাওয়া যাবে অরিজিনাল ফাস্ট ট্র্যাকের সুদৃশ্য ঘড়ি। সুন্দর ও প্রাণবন্ত সেলফি তোলার জন্য হ্যালিও এস ১০-এ আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ। প্রি-বুকিং করার পর গ্রাহককে ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত আউটলেটে গিয়ে ২০০০ টাকা জমা দিয়ে তা কনফার্ম করতে হবে। স্মার্টফোনটি বাজারে আসা মাত্র গ্রাহক যেই আউটলেটে প্রি-বুকিং কনফার্ম করেছেন, সেখান থেকেই বাকি ১৭ হাজার ৯৯০ টাকা দিয়ে হ্যান্ডসেটটি সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি