প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলীতে প্রিন্স বাজার সুপারশপের আউটলেটে বর্ণিল পিঠা উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিন্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কাজী হেলাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন হেড অব অপারেশনস তাজুল ইসলাম খান, হিসাব ব্যবস্থাপক জিয়াউর রহমান, এরিয়া ম্যানেজার সৈয়দ আবদুল্লাহ আল-মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।