প্রিমিয়াম আদায়ে আলিকো পাবে সিটির সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেটলাইফ আলিকো ও সিটিব্যাংক এনএ বাংলাদেশের মধ্যে সরাসরি ডেবিট-সংক্রান্ত একটি চুক্তি স্ব্বাক্ষরিত হয়েছে।সম্প্রতি এই চুক্তির স্বাক্ষরের ফলে মেটলাইফ অ্যালিকো তাঁর পলিসি গ্রাহকদের সম্মতি সাপেক্ষে তাঁদের নিজ নিজ হিসাব ডেবিটের মাধ্যমে বিমা পলিসির প্রিমিয়াম আদায় করতে পারবেন।বাংলাদেশ ব্যাংকের বিএফটিএন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত অন্যান্য ব্যাংকের সহযোগিতায় সিটিব্যাংক এনএ সরাসরি ডেবিট সেবা দেবে। মেটলাইফ আলিকোর উপ-আঞ্চলিক প্রধান কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ বলেন, ‘ইএফটি ডেবিট আমাদের প্রিমিয়াম আদায়-প্রক্রিয়াটিও আরও দ্রুত হবে।’ সিটিব্যাংকের বৈশ্বিক লেনদেন সেবা বিভাগের প্রধান পারভেজ মুর্শেদ বলেন, ‘ডাইরেক্ট ডেবিট কার্যক্রমে লেনদেনের প্রক্রিয়াগত সময়কে আরও কমিয়ে আনবে।’ বিজ্ঞপ্তি।