প্রিমিয়ামসহ অনুমোদন দেওয়া আইপিও বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ামসহ অনুমোদন দেওয়া কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বাতিলের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে এ দাবি সংবলিত একটি চিঠি আজ বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের কাজে জমা দেওয়া হয়।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ২০১০ সালের ডিসেম্বর থেকে পুঁজিবাজারে যে ধসের সৃষ্টি হয়েছে, তা আজও অব্যাহত রয়েছে। এ অবস্থায় সাম্প্রতিক সময়ে অধিক হারে প্রিমিয়াম নিয়ে বেশ কয়েকটি কোম্পানির আইপিওর অনুমোদন দেওয়া হয়। এর ফলে বাজার থেকে কোটি কোটি টাকা বেরিয়ে যাবে। এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। আর তাই সম্প্রতি অনুমোদন দেওয়া কোম্পানিগুলোর আইপিও বাতিলের দাবি জানানো হয় ওই চিঠিতে।