প্রিমিয়ার ব্যাংক ও পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ব্যাংক ও পদ্মা লাইফ ইসলামী ইনস্যুরেন্সের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম ও ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মাদ ওয়াসি উদ্দিন চুক্তিতে সই করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার ফজলে রশিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় প্রিমিয়ার এক্সেল সেভারস গ্রাহকেরা দুর্ঘটনাজনিত কারণে ৩ লাখ টাকা এবং সাধারণ মৃত্যুজনিত কারণে ৫০ হাজার টাকা এবং প্রিমিয়ার ব্যাংকের রেজিস্টার্ড রিটায়ারমেন্ট ডিপোজিট প্ল্যানের গ্রাহকেরা দুর্ঘটনাজনিত বা সাধারণ মৃত্যুজনিত কারণে ১ কোটি টাকার জীবন বিমা পলিসির সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি