প্রিমিয়ার ব্যাংক ও প্রাসাদ প্যারাডাইস হোটেলের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে প্রাসাদ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের একটি চুক্তি হয়েছে। এর ফলে প্রিমিয়ার ব্যাংকের কার্ড হোল্ডাররা কক্সবাজারের এই হোটেলটিতে বিশেষ ডিসকাউন্ট সুবিধা (যেমন এক রাত থাকলে আর এক রাত ফ্রি) পাবেন। চুক্তিতে সই করেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত এমডি এম রিয়াজুল করিম ও প্রাসাদ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের জেনারেল ম্যানেজার মাহমুদ আহমেদ মামুন। এ সময় অন্যান্যের মধ্যে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশিদ, অতিরিক্ত এমডি আবু হানিফ খান এবং হেড অব কার্ড ওমর ফারুক ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।