প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও বারাকা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (আহমেদ আমিন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান) মধ্যে গত মঙ্গলবার একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ব্যবস্থাপক ও গুলশান শাখাপ্রধান শাহেদ সেকান্দার এবং বারাকা ইঞ্জিনিয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল, উপদেষ্টা এহসান খসরু, ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।