প্রিমিয়ার ব্যাংক ও মেজবান রেস্টুরেন্টের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ব্যাংককের মেজবান রেস্টুরেন্ট ও প্রিমিয়ার ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের হেড অব কার্ড ও এসইভিপি ওমর ফারুক ভুঁইয়া ও হেড অব বিজনেস অ্যান্ড ইভিপি মামুন রশিদ এবং মেজবান রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান চুক্তিতে সই করেন। চুক্তির ফলে প্রিমিয়ার ব্যাংকের কার্ড গ্রাহকেরা বিশেষ ডিসকাউন্ট সুবিধা, যেমন খাবারে ১৫ শতাংশ ছাড় এবং হোটেল বুকিংয়ে ৫ শতাংশ ছাড় পাবেন। বিজ্ঞপ্তি