প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগারিতে প্রিমিয়ার ব্যাংক ও রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উদ্যোগে এইচএসসি ও সমমানের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কর্নেল (অব.) মোশারফ হোসেইন, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) গোলাম হোসেন সরকার এবং ব্যাংকের হেড অব ক্রেডিট ও এসই ভিপি শাহাদত হোসেন। বিজ্ঞপ্তি।