প্রিমিয়ার ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪-১৫ অর্থবছরে কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জন করায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিমের হাতে সম্মাননা হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা, প্রিমিয়ার ব্যাংকের এসএমই ডিভিশনের হেড মো. ইকবাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।