প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি সামি করিম যোগ দিয়েছেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘ ২৯ বছরের ব্যাংকিং কর্মজীবনে ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজ ব্যাংক ও ব্যাংক অব সিলোনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সামি করিম সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছেন।
বিজ্ঞপ্তি