প্রিমিয়ার ব্যাংকের চার লাখ ২৫ হাজার শেয়ার কেনার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক/পরিচালক শফিকুর রহমান ওই প্রতিষ্ঠানের চার লাখ ২৫ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা যায়, শফিকুর রহমানের কাছে বর্তমানে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের মোট ৫৬ লাখ ৯৩ হাজার ৮৭৫টি শেয়ার আছে। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারমূল্যে (মার্কেট প্রাইস) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আরও চার লাখ ২৫ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।