প্রিমিয়ার ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য সম্প্রতি ‘অ্যাওয়ারনেস ট্রেইনিং প্রোগ্রাম অন ফাইন্যান্সিং অব টেররিজম ফর ম্যানকম মেম্বারস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খোন্দকার ফজলে রশীদ। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ খান ও এম রিয়াজুল করিম, ব্যাংকের উপদেষ্টা মো. এহসান খসরু ও ডিএমডি সৈয়দ নওশের আলী ও সামি করিম, হেড অব অপারেশন শাহনেওয়াজ চৌধুরী, হেড অব ক্রেডিট শাহাদত হোসেন এবং হেড অব এইচআর জে এইচ শাহেদী প্রমুখ। বিজ্ঞপ্তি।