প্রিমিয়ার ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস এম আব্দুল হামিদ প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন। এর আগে তিনি আইএফআইসি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এস এম আব্দুল হামিদ ৩৪ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে হেড অব ট্রেজারি, হেড অব ফান্ড ম্যানেজমেন্ট, করপোরেট রিস্ক ম্যানেজমেন্ট, হেড অব কমপ্লায়েন্স অ্যান্ড কোর ব্যাংকিংয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের একজন ফেলো সদস্য। বিজ্ঞপ্তি