প্রিমিয়ার ব্যাংকের ফেনী শাখা পেল জেলা প্রশাসক সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিঋণ বিতরণ ও আদায়ে উল্লেখযোগ্য অবদানের জন্য ফেনীতে প্রিমিয়ার ব্যাংকের শাখাসহ সাতটি ব্যাংককে ‘জেলা প্রশাসক সম্মাননা-২০১৬’ সনদ ও ক্রেস্ট দেওয়া হয়েছে। গত মঙ্গলবার আয়োজিত সনদ প্রদান অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের ফেনী শাখার পক্ষে সনদ ও ক্রেস্টটি গ্রহণ করেন এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মো. ইব্রাহীম হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আমিনুল আহসান। বিজ্ঞপ্তি।