প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ২০১৬ সালের অর্জিত মুনাফার ওপর ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছে। গত বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ১৮তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশিদ, ভাইস চেয়ারম্যান মোহম্মদ ইমরান ইকবাল, পরিচালনা পর্ষদের সদস্য বি এইচ হারুন, আবদুস সালাম মুর্শেদী, শফিকুর রহমান, নাহিয়ান হারুন, স্বতন্ত্র পরিচালক চৌধুরী জাফরুল্লাহ শারাফাত প্রমুখ। বিজ্ঞপ্তি