প্রিমিয়ার সিমেন্ট মিলসের ১৩তম বার্ষিক সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ক্লাব লিমিটেডে গত ২৬ নভেম্বর প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দার। সভায় ২০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক, পরিচালক মো. আলমগীর কবির ও মোহাম্মদ এরশাদুল হক, স্বতন্ত্র পরিচালক রফিক আহমদ ও তারিক আহমেদ, কোম্পানির প্রধান উপদেষ্টা এবং টিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম। সভায় স্বাগত বক্তব্য দেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দার। বিজ্ঞপ্তি