প্রিমিয়ার সিমেন্টের লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চট্টগ্রাম ক্লাব লিমিটেডের মিলনায়তনে গত শনিবার প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পরিচালক মো. জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা ও টি কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম, স্বতন্ত্র পরিচালক তারেক আহমেদ ও এম মাহফুজুর রাহমান। বিজ্ঞপ্তি