প্রিমিয়ার সিমেন্টের লেনদেন আজ থেকে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের শেয়ারবাজারে আজ রোববার থেকে তালিকাভুক্ত হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট। দুই স্টক এক্সচেঞ্জেই আজ থেকে কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হবে।এটি হবে সিমেন্ট খাতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অষ্টম ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তম কোম্পানি।প্রিমিয়ার সিমেন্ট আইপিওর মাধ্যমে এক কোটি ২০ লাখ শেয়ার বাজারে ছেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১২ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ২২ টাকা।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কোম্পানিটি ২০১১ ও ২০১২ সালের দুটি হিসাব বছর শেষ হলেও এখনো শেয়ারধারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।