প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বাজেটসেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে গত রোববার ‘জাতীয় বাজেট ২০১৩-১৪’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. শোয়েব আহমেদ। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জামশেদ উজ-জামান।
আলোচনায় রাজস্ব আদায়ে দক্ষতা ও সরকারি ব্যয় উৎপাদনশীল খাতে ব্যবহারের তাগিদ দেওয়া হয়।
বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে মনোয়ার উদ্দিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মোস্তফা কে. মুজেরী, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক নাদিম জাহাঙ্গীর এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। বিজ্ঞপ্তি।