প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক ও শিক্ষাক্ষেত্রে দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ‘উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা: সাফল্যের পথচলা’ শীর্ষক কর্মশালার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার রাজধানীর বি এ এফ শাহীন কলেজের শাহীন হলে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চশিক্ষার বিকল্প পথগুলোর ব্যাপারে দিকনির্দেশনা দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এ এন এম মেশকাত উদ্দিন। এ ছাড়া ব্যবসায় প্রশাসন বিষয়ে পেশা নির্বাচনের পরিকল্পনা ও করণীয়, বিজ্ঞান ও প্রযুক্তি, পুর-প্রকৌশল, মানবিক ও সামাজিক বিজ্ঞান, শিক্ষাসহায়ক অন্যান্য কর্মকাণ্ড এবং মানবিক মূল্যবোধ গঠন সম্বন্ধেও আলোচনা হয়। বিজ্ঞপ্তি।