প্র্যাবের সম্মিলন ও ইফতার মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) উদ্যোগে বিভিন্ন ব্যাংকের জনসংযোগ কর্মকর্তাদের এক সম্মিলন ও ইফতার মাহফিল গত সোমবার ঢাকায় দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি ও ইসলামী ব্যাংকের সাবেক ইভিপি মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের জনসংযোগ-প্রধান মনিরুজ্জামান টিপু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আজম খান, ডাচ্-বাংলা ব্যাংকের শাহজাদা বসুনিয়া, শাহজালাল ইসলামী ব্যাংকের শামসুদ্দোহা শিমু, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের জালাল আহমেদ, ব্র্যাক ব্যাংকের জারা জাবীন মাহবুব প্রমুখ। বিজ্ঞপ্তি।