প্রয়াত রাষ্ট্রপতির সম্মানে শেয়ারবাজারে আজ এক ঘণ্টা কম লেনদেন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে দেশের শেয়ারবাজারের লেনদেন আজ বৃহস্পতিবার এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য দেশের দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ গতকাল বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ১০টার পরিবর্তে এক ঘণ্টা বিলম্বে বেলা সাড়ে ১১টায় আজ লেনদেন শুরু হবে। কোনো ধরনের বিরতি ছাড়া যথারীতি তা চলবে বেলা আড়াইটা পর্যন্ত। ফলে আজ শেয়ারবাজারে লেনদেন হবে মূলত তিন ঘণ্টা। ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ডিএসইর মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এক ঘণ্টা বিলম্বে বেলা সাড়ে ১১টা থেকে লেনদেন শুরু হবে বলে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাজিদ হোসেন জানান।