প্লাস্টিক পণ্য মেলা ফেব্রুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নবম আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় দেশি-বিদেশি সাড়ে তিন শতাধিক স্টল থাকবে। আর চার দিনব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি। 

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্লাস্টিক মেলা যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের প্রতিষ্ঠান চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড।

বিপিজিএমইএ কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, সাবেক সভাপতি ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম, সামিম আহমেদ প্রমুখ।

সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, প্লাস্টিক মেলায় মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারীসহ দেশে ব্যবহূত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে।

এ ছাড়া চীন, ভারত, তাইওয়ান, কোরিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে আসবে। এ ছাড়া ইতালি, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠান প্রথমবারের মতো মেলায় অংশ নেবে। ফলে অন্য দেশগুলোর প্লাস্টিক পণ্য সম্পর্কে ভাল ধারণা পাওয়া যাবে।