প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চার দিনের প্লাস্টিক ও প্লাস্টিক পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ), তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল ও হংকংয়ের ইওরকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথভাবে মেলাটির আয়োজন করছে। এতে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশের প্রায় ২৫০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, তাইওয়ান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি ও সিঙ্গাপুর। মেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি