প্লাস্টিক মেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনব্যাপী দশম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা আজ মঙ্গলবার শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আয়োজিত এ মেলায় এবার থাকছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ৩৫০টি স্টল।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) ও তাইওয়ানের প্রতিষ্ঠান চ্যান চাও ইন্টারন্যাশনাল যৌথভাবে মেলাটির আয়োজন করছে। এতে ১৫টি ক্যাটাগরিতে যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামালসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। দর্শনার্থীদের জন্য কোনো প্রবেশ ফি লাগবে না।

আয়োজকেরা জানান, আজ দুপুর ১২টায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মেলার উদ্বোধন করবেন।

সংশোধনী: প্রথম আলোর বাণিজ্য পাতায় গতকাল সোমবার প্রকাশিত প্রতিবেদনে ভুলবশত প্লাস্টিক মেলা বুধবার শুরু হবে ছাপা হয়। প্রকৃতপক্ষে আজ মঙ্গলবার মেলা শুরু হচ্ছে। আর শেষ হবে শুক্রবার।—বি. স.