প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি পদে মো. জসিম উদ্দিন আবারও নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গিয়াসউদ্দিন আহমেদ, কে এম ইকবাল হোসেন ও গোলাম কিবরিয়া। এ ছাড়া নতুন করে সাত পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন কাজী আনোয়ারুল হক, তোফায়েল কবির খান, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, গোলাম কিবরিয়া, আবুল খায়ের ও খোরশেদ আলম। সব মিলিয়ে সমিতির পরিচালকের সংখ্যা ২১। বাকি ১৪ পরিচালক আগে থেকেই আছেন। ২৪ জুলাই নির্বাচনের পর গত সোমবার সমিতির নির্বাচন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের নির্বাচনের ফল ঘোষণা করেন।