একজন ফকির চাঁদ কোহলি
ফকির চাঁদ কোহলিকে বলা হয় ভারতের তথ্যপ্রযুক্তি জগতের স্বপ্নদ্রষ্টা। গত ২৬ নভেম্বর ৯৬ বছর বয়সে মারা গেলেন এই প্রকৌশলী। ভারতের প্রথম ও বৃহত্তম সফটওয়্যার রপ্তানিকারক কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) কর্ণধার ছিলেন কোহলি।
ফকির চাঁদ কোহলি নামের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের সফটওয়্যারশিল্পের জন্মের ইতিহাস। তিনি একটি প্রতিষ্ঠানের বীজ বপন করেছিলেন, যা পরে একটি পুরো শিল্পের জন্ম দিয়েছে। ভারতের ১০০ বিলিয়ন ডলারের আইটি শিল্প গড়ে তুলতে মুখ্য ভূমিকাটা ছিল তাঁর। ভারতীয় সফটওয়্যারশিল্পে অবদানের জন্য ২০০২ সালে কোহলিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়।
কোহলির হাত ধরে সফটওয়্যারশিল্পের ইতিহাসের শুরুটা হয় ১৯৬০-এর দশকের শেষ দিকে। ১৯৬৮ সালে জাহাঙ্গির রতনজি দাদাভাই টাটা (জেআরডি টাটা) চান যে কোহলি তাঁদের নতুন বিভাগ টাটা কনসালটেন্সি সার্ভিসেসে (টিসিএস) যোগ দেন।
শুরুটা যেভাবে করেছিলেন
১৯২৪ সালের ১৯ মার্চ পেশোয়ারে জন্ম। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধীন লাহোরের সরকারি কলেজ থেকে বিএ এবং বিএসসি পাস করার পর ভারতীয় নৌবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। পরে তিনি কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়তে যান এবং ১৯৪৮ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি (অনার্স) পাস করেন। কানাডীয় জেনারেল ইলেকট্রিক সংস্থায় এক বছর চাকরি করার পর ১৯৫০ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএস করেন। ১৯৫১ সালে ভারতে ফিরে এসে ফকির চাঁদ কোহলি টাটা ইলেকট্রিক কোম্পানিতে যোগ দেন। সফটওয়্যার নিয়ে কাজ করার আগে ম্যানেজমেন্ট এবং প্রযুক্তি পরামর্শক হিসেবে টাটা কনসালটেন্সি শুরু হয়েছিল। কোহলিই প্রথম সফটওয়্যার তৈরির দিকে মনোযোগ দেন। তাঁকে ভারতের সফটওয়্যারশিল্পের জনকও বলা যায়।
কোহলির হাত ধরে সফটওয়্যারশিল্পের ইতিহাসের শুরুটা হয় ১৯৬০-এর দশকের শেষ দিকে। ১৯৬৮ সালে জাহাঙ্গির রতনজি দাদাভাই টাটা (জেআরডি টাটা) চান যে কোহলি তাঁদের নতুন বিভাগ টাটা কনসালটেন্সি সার্ভিসেসে (টিসিএস) যোগ দেন। টিসিএসে তাঁর প্রথম সিদ্ধান্তের মধ্যে একটি ছিল আইআইটি-কানপুরের এমটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়ুয়াদের নিয়োগ দেওয়া। শুরুর বছরগুলোতে সংস্থাটি স্থানীয় ব্যাংকগুলোর আন্তশাখা ব্যবস্থায় কম্পিউটারাইজেশনে সহায়তা করেছিল।
শুরুর দিকে টিসিএসে একটি কম্পিউটার আমদানি করতে যে জটিলতা তাঁকে পোহাতে হয়েছিল এবং তার চমৎকার সমাধান করে তিনি যে এগিয়েছিলেন, তা যেন একটা পুরো গল্প। কোহলিই প্রথম মার্কিন কোম্পানি বুরোস করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে নামেন।
কম্পিউটার আমদানির গল্প
শুরুর দিকে টিসিএসে একটি কম্পিউটার আমদানি করতে যে জটিলতা তাঁকে পোহাতে হয়েছিল এবং তার চমৎকার সমাধান করে তিনি যে এগিয়েছিলেন, তা যেন একটা পুরো গল্প। কোহলিই প্রথম মার্কিন কোম্পানি বুরোস করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে নামেন। টিসিএস বুরোস কম্পিউটার আমদানি ও বিতরণের অনুমোদন পায়। বুরোসেরও এই যৌথ উদ্যোগে আগ্রহ ছিল। কারণ ভারতে মুদ্রা বিনিময় আইন অত্যন্ত কঠিন ছিল। কোহলি আসলে চেয়েছিলেন এই এক্সপ্রেস ব্যবহার করে ভারতেই কম্পিউটার উৎপাদন করতে। বুরোসও টিসিএসের কাছে একটি ‘বি–১৭২৮’ ছোট সিস্টেম কম্পিউটার বিক্রি করতে সম্মত হয়েছিল, যার মাধ্যমে টিসিএস তার ইঞ্জিনিয়ারদের প্রোগ্রামিং এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশন লেখার প্রশিক্ষণ দেয়, যা পরে টিসিএসকে আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তা করে।
এ পর্যায়ে বুরোস করপোরেশনের ছোট করে একটু পরিচয় দিতে হয়। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত বুরোস করপোরেশন ছিল ব্যবসাপ্রতিষ্ঠানের কাজে লাগে, এমন সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান। কোম্পানিটির ইতিহাস কম্পিউটার তৈরির অগ্রগতির সঙ্গে সঙ্গে সমান্তরাল ছিল। শুরুতে এটি যান্ত্রিক সংযোজন মেশিন তৈরি করে, পরে প্রোগ্রামেবল লেজার এবং কম্পিউটার ব্যবসায় যায়। বিশ্বের প্রধান মেইনফ্রেম কম্পিউটারের উত্পাদক বুরোস। টাইপরাইটার, প্রিন্টারসহ নানা সরঞ্জামও তারা উৎপাদন করে।
বেসরকারি খাতের ওপর কঠোর আমদানি নিষেধাজ্ঞার কারণে টিসিএস পরবর্তী পাঁচ বছরে তার আমদানি মূল্যের দ্বিগুণ রপ্তানির প্রতিশ্রুতি দেওয়ার পর কেবল কম্পিউটার আমদানির অনুমতি পেয়েছিল। আমদানির মূল্য পরিশোধ করার জন্য নানা ধরনের ব্যয়বহুল প্রক্রিয়াতেও যেতে হয়েছিল টিসিএসকে।
আবার আসি কোহলির কথায়। বেসরকারি খাতের ওপর কঠোর আমদানি নিষেধাজ্ঞার কারণে টিসিএস পরবর্তী পাঁচ বছরে তার আমদানি মূল্যের দ্বিগুণ রপ্তানির প্রতিশ্রুতি দেওয়ার পর কেবল কম্পিউটার আমদানির অনুমতি পেয়েছিল। আমদানির মূল্য পরিশোধ করার জন্য নানা ধরনের ব্যয়বহুল প্রক্রিয়াতেও যেতে হয়েছিল টিসিএসকে। অবশেষে ১৯৭৪ সালে টিসিএস কম্পিউটারটি আমদানি করতে সক্ষম হয়। বি-১৭২৮ কিনতে টিসিএসকে সে সময়ই ব্যয় করতে হয় ৩ লাখ ৪০ হাজার ডলার। তবে আমদানি শুল্কের কারণে টিসিএসকে দ্বিগুণ অর্থ প্রদান করতে হয়েছিল। আরও নাটকীয় বিষয় হচ্ছে, টিসিএসের মূল্য পরিশোধের পরদিনই বাজেটে কম্পিউটারের ওপর আমদানি শুল্ক ১০১ দশমিক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করে ভারত সরকার।
আবার আমদানির সঙ্গে রপ্তানির যে প্রতিশ্রুতি দিতে হয়েছিল, তার অর্থ হলো, টিসিএসকে তার ব্যবসা চালানোর জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে যেতে হবে, আর যার মাধ্যমে ভারতের আউটসোর্সিং মডেলের শুরুটা হয়েছিল। ক্যারিয়ারের শুরুতে কোহলি ম্যানেজমেন্ট কনসালটেন্সিতে ছিলেন এবং এরপর পরবর্তী দুই দশক তিনি সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করেন। ১৯৯৬ সালে তিনি সিইও পদ থেকে সরে যান। ২০০৪ সালে এই টিসিএস এশিয়ার বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা হিসেবে জায়গা করে নেয়।