ফটিকছড়ির নানুপুরে ইউনিয়ন ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নানুপুর শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী এ শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান মো. মাইনুল ইসলাম চৌধুরী, নানুপুর শাখার ব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।