ফটোগ্রাফিক সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফটোগ্রাফিক সমিতির (বিপিএ) ২৬তম বার্ষিক সাধারণ সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন ও ২৫তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়।সভায় সমিতির ২০১১-১২ ও ২০১২-১৩ মেয়াদের নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের পরিচালক আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত সভাপতি আক্কাস মাহমুদ দায়িত্বভার গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।