ফরমালিনযুক্ত দেশি ফল বিক্রি হবে না ফরিদপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ফরমালিনযুক্ত দেশি ফল বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় বিক্রেতারা। ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে গত রোববার এক জরুরি সভায় তাঁরা এ সিদ্ধান্ত নেন। সভায় স্থানীয় দুটি বড় ফলবাজার তিতুমীর বাজার ও হাজী শরীয়তুল্লাহ্ বাজারের ৩৫ জন ফলবিক্রেতা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আওলাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা মো. সাহাদাত হোসেন। চেম্বারের সভাপতি জানান, জেলা প্রশাসন আগামী রোববার থেকে ফরিদপুরে ফরমালিনবিরোধী অভিযান শুরু করবে।শরীয়তুল্লাহ্ বাজারের সভাপতি হাবিবুর রহমান ও তিতুমীর বাজারের সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ শেখ বিদেশ থেকে ফরমালিনমুক্ত ফল আমদানি করার বিষয়টি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।সভায় ফরমালিন পরীক্ষার জন্য দুই বাজারের উদ্যোগে একটি যন্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।